সাহিত্য ও ঐতিহ্য মাহিগঞ্জ, রংপুর • সম্পূর্ণ অরাজনৈতিক সাহিত্য বিষয়ক প্রতিষ্ঠান
বিভাগীয় সংগ্রহশালা

আনাস আহমাদ

‘আনাস আহমাদ’ বিভাগের সকল প্রকাশিত সাহিত্যকর্ম নিচে প্রদর্শিত হচ্ছে।

বিপরীত আকর্ষণ | আনাস আহমাদ
🗓️ বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ✍️ মাসাস

বিপরীত আকর্ষণ | আনাস আহমাদ

বিপরীত আকর্ষণ
- আনাস আহমাদ

প্রথম আদম সৃষ্টি,প্রাণের সঞ্চারণ
অনুভূতি পাওয়ার পরে,
এক অস্পষ্ট শূন্যতা তাকে কষ্ট দিতে থাকে...
তখনও হাওয়ার সৃষ্টি হয়নি।
তিনি যানেন না কি চাচ্ছে মন তার,
কি পেলে তার এই শূন্যতা দুর হবে,
সে এক তীক্ষ্ম অজানা চাওয়া অস্থিরতা বিষাদ মুহূর্ত।

অতঃপর সে বিষাদ মুহূর্তের অবসান ঘটে,
তারি পাজরের এক বাঁকা হাড় হতে হাওয়ার সৃষ্টি
সুখের স্বর্গ সুখের অনুভূত হতে থাকে তার তবে।
এতো পূর্বকথা,তার পর কত সহস্র,হাজার বছর,
কত উত্তান-পতন কত ইতিহাস,কৌতহল,অনুসন্ধান,জিজ্ঞাসা,প্রশ্ন...
উত্তর সে তো একটাই "আকর্ষণ"।
একটি নর একটি নারী যখন থেকে বুঝতে শেখে,
যখন থেকে অনুভূতির পূর্ণতা পায়,
যখন থেকে লজ্জা তীব্র সারা জাগায়...
তখন থেকে এই শূন্যতা ডানা বাঁধে।
একে-অপরে চায় তার সৃষ্টিকর্ম,
তার অনুভূতি,
তার ভালোলাগা,
তার সাজসজ্জা,
তার চলন-ফেরন,
সুখ-দুঃখ,হাসি-কান্নার ভাব
প্রকাশের বিপরীত ব্যক্তিত্ব।
এ চাওয়া যে শুধু নরের তা নয়,
সমান তালে নারীর মনেও জাগ্রত হয়।
তবে তা কারো মুখে-কারো চোখে,
কারো ধীরে ঘটে কারো তীব্র-
কারো প্রসারিত কারো জড়সড়ো...
কারো চিত্রে-করো নীতিনিত্তে,
কারো মাঝে মাঝে কারো প্রতিপ্রহর,নিত্যে।
তবে এ চাওয়া,প্রকাশ অবস্থা নিয়ন্ত্রিত,
সৃষ্টিকর্তার দ্বারা নিয়ন্ত্রিত।
সীমালঙ্ঘনকারী ঘৃণিত,কঠিন অপরাধী সাব্যস্ত,
আর পালনকারী প্রশংসিত,সম্মানী উত্তম পুরুষ্কার প্রাপ্ত...
যার জীবন হতে ঝরবে দীপ্ত হীরা,মতি,
এ মহান প্রতিশ্রুতি দাতার চিরসত্য প্রতিশ্রুতি।।

📖 মাহিগঞ্জ সাহিত্য সংসদ
🗓️ অক্টোবর ১১, ২০১৮ ✍️ মাসাস

স্রষ্টার প্রশংসা | আনাস আহমাদ

স্রষ্টার প্রশংসা
- আনাস আহমাদ

পঞ্চ ইন্দ্রিয়ের গুণ কিত্তনে সাজাই সহস্র খাতা,
অবাক করে দেহের প্রক্রিয়া তীক্ষ্ণ বুদ্ধির এমাথা।
দূর ঐ চন্দ্রের মৃদু কিরণ বিমহিত মুগ্ধ করে,
ছুটে এমন গ্লাক্সি,ছায়াপথে কোটি আলোকবর্ষ দূরে।
প্রভাতি রোদের মিষ্টি ঝিলিক সুস্থ করে দেহ মন,
পূর্ণতা আনে ভাবুক এমনে স্নিগ্ধ গোধুলি লগন।
অপূর্ব পুষ্পের সুঘ্রাণ শুকে ধরা স্বর্গ মনে হয়,
পাহাড়,ঝর্ণার শুচিতা দেখে আনন্দে নাচে হৃদয়।
রিম ঝিম বৃষ্টির ছন্দ হেরি সৃষ্টি মনে দেয় দোলা,
যার শিতল জলে নাহিয়া জুরায় দেহের জ্বালা।
নগন্ন এ জীববৈচিত্র নিয়ে কত যে নৃভিতে ভাবি,
তুচ্ছ ক্ষণে মিলনে মিশিয়ে ফুটে সে তৃপ্তির ছবি।
যে সৃষ্টির রূপ,রস,শোভায় মজে দেখি স্বপন,
তাঁর রহস্যের পূর্ণ গভীরে করি সুদীর্ঘ গমন।
মনের আকুতি গুলোয় মিশে অনুরাগ,সুখ,ব্যথা,
সাজে সাহিত্যের রত্ন ভান্ডার সহস্র গল্প,কবিতা।
যে সৃষ্টি নিয়ে এতো আয়োজন কখনো খুঁজিনি তা,সে কি যাছে,
নরাধম,অধম সেই কবি যে তার স্রষ্টাকে নিয়ে না রচে! !

[ আমার এই কবিতাটি আমার একজন শ্রদ্ধ্যার পাত্রী সন্মানের ব্যক্তিত,প্রিয় শিক্ষীকা, সম্ভাবোনাময় লেখিকা "#মোনালিসা_ম্যাডামের_প্রতি_উৎস্বর্গ  ! - আনাস আহমাদ ]
তোমার সন্ধ্যানে | আনাস আহমাদ
🗓️ অক্টোবর ১১, ২০১৮ ✍️ মাসাস

তোমার সন্ধ্যানে | আনাস আহমাদ

তোমার সন্ধ্যানে
- আনাস আহমাদ

তোমায় খুঁজি আমি সুবহে সাদেকি স্বপ্নে
তোমায় খুঁজি আমি প্রভাতি শিশির বিন্দুর মাঝে-
তোমায় খুঁজি আমি তপ্ত রোদেলা দুপুরি পথিকের ভিরে...
স্নিগ্ধ বিকালে পূর্ণ চাঁদনি অথবা ঘুটঘুটে সাঁঝে।

তোমায় খু্ঁজি আমি পদ্ম দিঘির সবুজ টলমলে জলে,
তোমায় খুঁজি আমি বর্ষার রিমিঝিমি বৃষ্টিতে...
তোমায় খুঁজি আমি শরতের সাদা কাঁশফুলে ও শিউলি গাছের তলে।
তোমায় খুঁজি আমি শীতের শুষ্কতায় বসন্তের কুড়ি,পুষ্প,লতায়,
তোমায় খুজি আমি নবান্যের পিঠাপুলি উৎসবে মৃদু দক্ষিণা,পুবাল বায়।
তোমায় খুঁজি আমি আমার মান-অভিমান,অনুরাগে,
তোমায় খুঁজি আমি সংসারি টুকিটাকি ঝগরায় প্রকৃত সুখের গুলবাগে।
তোমায় খুঁজি আমি আমার প্রেরনা হতে আনতে বুকে বল,
তোমায় খুঁজি আমি দুর্গম পারাপারে সহযাত্রী হতে ফুটাতে কোমল কমল।
তোমায় খুঁজি আমি আমার শূন্যতায় সফল-বিফল হওয়ায়
তোমায় খুঁজি আমি আমার সুখ-দুঃখ, আনন্দ-ব্যথায়।
তোমায় খুঁজি আমি আমার তাহাজ্জতের সাথী হতে...
তোমায় খুঁজি আমি সত্য ন্যায়ের স্লোগানে দিবস-রজনি প্রাতে।।

📖 মাহিগঞ্জ সাহিত্য সংসদ
🗓️ অক্টোবর ১১, ২০১৮ ✍️ মাসাস

জিজ্ঞাসা | আনাস আহমাদ

জিজ্ঞাসা
- আনাস আহমাদ

তুমি কি আমার সত্য চেতনার সাথে এক মত হবে?
তুমি কি আমার নির্ভিক কলমে ছন্দ এনে সাহস যোগাবে?
তুমি কি আমার দূর্গম,দূস্তর পথ যাত্রায় হবে সাথী?
তুমি কি আমার দুখেতে কাঁদবে আঁধারে জ্বালাবে বাতি?

তুমি কি আমার প্রেরণা হবে ছিনিয়ে আনতে বিজয়?
তুমি আমার সেই সবিতা,শশী হবে যা অস্ত না হয়?
তুমি কি আমার সহধর্মী হবে আজীবন থাকতে পাশে?
তুমি কি আমার সহকর্মী হবে ভুবন,হাশর ও স্বর্গদেশে?
তুমি কি আমার ভুষন হবে শুভ্র,সৈন্দর্য়ে সাজাতে?
তুমি কি আমার আয়না হবে ভুল গুলো সুধরাতে?
তুমি কি আমার ঘুম ভাঙ্গায়ে করবে তাহাজ্জতের সঙ্গী?
তুমি কি আমার দ্বিন কায়েমের তরে হবে অর্ধাঙ্গানী?
তুমি কি আমার পবিত্র ছোঁয়া দিবে হবে অধির প্রেমাকুল?
তুমি কি আমার নয়ন শিতল করবে উপহার দিয়ে জান্নাতি ফুল।।
নিঃসার্থ প্রার্থনা | আনাস আহমাদ
🗓️ অক্টোবর ১১, ২০১৮ ✍️ মাসাস

নিঃসার্থ প্রার্থনা | আনাস আহমাদ

নিঃসার্থ প্রার্থনা
- আনাস আহমাদ

যদি ভুল করে কিছু বলে থাকি
ক্ষমা করে দিও নিজ গুণে,
বিশ্বাস করতে বলবো না কখনো
সেতো আসে ব্যবহার, আচরণে।

আঁধার প্রহরে বলে ফেলেছি যা
ভুলে যেও ফুটলে আলো,
মনে খেয়ালে সাজিয়েছিলাম যে গান
নাহয় তা না সুর পেলো!

সল্প দিবস,সল্প মুহূর্তের হলেও সে বার্তা
ছল ছিলো না এক রতি,
সেকেলে অনুরাগ একেলে হলেও
হারা নয় সেই প্রীতি। 

পবিত্র পয়গাম পাঠানোর সময় গুনে
ছন্দ সাজালাম এবার,
শুভ্র,সুন্দর জীবন তোমার-নিঃসার্থ কামনা আমার
টুটুক তোমার সকল আঁধার৷।


আবেগহীন অনুরাগ | আনাস আহমাদ
🗓️ রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮ ✍️ Mahigonj Sahitto Songsod

আবেগহীন অনুরাগ | আনাস আহমাদ

আবেগহীন অনুরাগ
----| আনাস আহমাদ



আমি কোনো স্বপ্ন দেখাবোনা তোমাকে
আমি হবো তোমার স্বপ্ন পুরনের সাথী,
আমি হিরা,জহরতে মোড়ায়ে রাখবোনা তোমায়
তবে উপহার দিবো সুখময় দিবস-রাতি!

আমি বলতে চাইনা মুখে ভালোবাসি তোমায়
আমার কাজ তা করবে প্রমান,
আমি জানি না তোমার কষ্ট ঘুছাতে পারবো কিনা
তবে সজীব করবো হৃদয়ের শ্মশান!

আবেগ প্রবণ হয়ে আমি চাঁদ ছোঁয়ার বুলি ছোড়বোনা
তবে জীবন্ত চাঁদের মুখে ফুটাবো পূর্ণ হাসি,
আমি তেমন পুষ্প দিতে চাইনা তোমায়
যা কিছু সময় পরে হয় শুষ্ক, বাসি!

আমি সম্পদশালী বর হতে পারবো না হয়তো তোমার
তবে অহংকার হতে পারি নেশা মুক্ত এক প্রশান্ত নিশ্বাস,
আমি মিথ্যা মিশ্রিত রসালো গল্প বলতে চাইনা
ক্ষাণিক পরে টুকরো টুকরো করে যা বিশ্বাস!

আমি হাসাতে চাইনা তোমায়
যে হাসি নয়নের জল ঝরায়,
আমি খুব কান্নার কারণ হবো তোমার
যে কান্না স্বর্গের সন্ধান মিলায়!

তোমার সকল ইচ্ছা পুরন করতে হয়তো পারবো না
তবে তা পুরনে ত্রুটি রাখবো না এক রতি,
রোজ পূর্ণিমা আনার ক্ষমতা না থাকলেও আমার
কভু নিশ্বেষ হতে দিবো না তোমার জ্যোতি!

আমার ভালোবাসা হবে সুখ-দঃখ মিশ্রিত
মান-অভিমানের এক ছন্দময় সংসার,
আমি বাস্তবতার নীলাভূমি থেকে কথা বলছি
যেখানে মৃত্যু বাচিয়ে রাখবে আমায়,হৃদয়ে তোমার!!

আদিপ্রাণ | আনাস আহমাদ
🗓️ জানুয়ারি ২৮, ২০১৮ ✍️ Mahigonj Sahitto Songsod

আদিপ্রাণ | আনাস আহমাদ

আদিপ্রাণ
-------------| আনাস আহমাদ

উত্তর বঙ্গের প্রাণ হলো রংঙ্গে ভরা রংপুর
আর মাহিগঞ্জ হলো রংপুরের আদি প্রাণ,
সহস্র বছর ধরে-তিল তিল করে
হয়েছে তা আজ ঐতিহ্যের বাগান।
রূপ,রসে ভরা-গাঁথা ইতিহাস দ্বারা
এর গৌরবময় এতীত,বর্তমান,
কত জমিদার-শাসন করে হয়েছে পার
প্রেম,অনুরাগে সজিব করেছে শ্মশান।
কত পীর,অলী-গিয়েছেন বলি
সত্য,এ ভুমির গুনকৃত্তন করে,
শান্তা তাই-মাহিগঞ্জের মানুষ সবাই
আজো তার রোশনি অঝোরে ঝরে।
গোড়ার গাড়ি কত-টগবগে এখানে চলতো
সাজানো গোছান তার পথ বেয়ে,
সুসজ্জিত হস্তী যাত্রা-পাঠাতো বীরত্বের বার্তা
তিব্র বাতাসের মতো ধেয়ে।
হিন্দু-মুসলিমের অনুরাগে-পরিণত তা গুলবাগে
শান্তি,সুখের এক নিলাভুমি,
মন্দির,মসজিদ-গেয়ে চলছে তার আপন গীত
হয়ে ভ্রাতৃত্ব,মানবতার বিশ্বত্ব অনুগামী।
কত দানবীর-ওপাত হয়েছে এখানে গড়ে নীড়
সম্মান,ভালোবাসার অমৃত সুধা পিয়ে,
সহস্র দেশ প্রেমি-এখানে রয়েছে ঘুমি
শহীদ,গাজীর উপাধি,খেতাব নিয়ে।
এখানকার আদি পাঠলয়-জ্ঞানের করেছে বিজয়
মানব সেবায় তা আজ দেশ পেরিয়ে বিশ্বে,
বানিজ্যের সফলতা-খুলেছে তা পরিচিতির পাতা
গোটা বাংলার মাঝে শীর্ষে।
সহিত্য,সুরের দর্পন-এখানে পেতেছে প্রিতির ভূবন
স্বর্গের রূপ,রস ছন্দমালায়,
ভাষার উৎকর্ষ সাধন-অঞ্চলিক ঐতিহ্যের দৃঢ় বাঁধন
আমরাই সেরা লিপিবদ্ধ গৌরব গাঁথায়।।

#৩ই_কার্ত্তিক_১৪২৪বঙ্গাব্দ।