সাহিত্য ও ঐতিহ্য মাহিগঞ্জ, রংপুর • সম্পূর্ণ অরাজনৈতিক সাহিত্য বিষয়ক প্রতিষ্ঠান
বিভাগীয় সংগ্রহশালা

মোঃ জাহাঙ্গীর আলম

‘মোঃ জাহাঙ্গীর আলম’ বিভাগের সকল প্রকাশিত সাহিত্যকর্ম নিচে প্রদর্শিত হচ্ছে।

নামাজের আহ্বান | মোঃ জাহাঙ্গীর আলম
🗓️ রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮ ✍️ Mahigonj Sahitto Songsod

নামাজের আহ্বান | মোঃ জাহাঙ্গীর আলম

নামাজের আহ্বান
-----| মোঃ জাহাঙ্গীর আলম
তাং-২৪/১২/২০১৭ ইং

মনের দুয়ার খুঁলে বন্ধু
প্রভুর দিকে ডাকো,
দীপ্ত ঈমান বুকে নিয়ে
সত্য পথে থাকো।
সাহস নিয়ে বন্ধু তুমি
ন্যায়ের মালা গাঁথো,
অন্যায় পথে বাধা হয়ে
সত্যের জাল পাতো।
বন্ধু তুমি আলো হয়ে
ফুলের মত ফুটো,
শত কাজের ভিড়ে তুমি
প্রভুর ডাকে ছুটো।
শত বাধার মাঝেও বন্ধু
সত্য কথা বল,
আযান হলে সবার আগে
মসজিদ পানে চল।
প্রভুর হুকুম মেনে তুমি
ছড়াও ধরায় আলো,
রবের বিধান মানলে পড়ে
থাকবে নাতো কালো।
এসো বন্ধু কাজের ভিড়ে
নামাজ আদায় করি,
প্রভুর হুকুম মেনে চলো
সুখের সমাজ গড়ি।

২৪/১২/২০১৭ ইং
ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম।