সাহিত্য ও ঐতিহ্য মাহিগঞ্জ, রংপুর • সম্পূর্ণ অরাজনৈতিক সাহিত্য বিষয়ক প্রতিষ্ঠান
বিভাগীয় সংগ্রহশালা

মাহমুদ মোর্শেদ লিয়ন

‘মাহমুদ মোর্শেদ লিয়ন’ বিভাগের সকল প্রকাশিত সাহিত্যকর্ম নিচে প্রদর্শিত হচ্ছে।

সুখস্বপ্ন | মাহমুদ মোর্শেদ লিয়ন
🗓️ সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮ ✍️ Tasneem Bin Ahsan

সুখস্বপ্ন | মাহমুদ মোর্শেদ লিয়ন

সুখস্বপ্ন
---| মাহমুদ মোর্শেদ লিয়ন



শোয়ার জায়গাটা যেমন-তেমনি হোক
রেশমি চাদর কিংবা উশৃঙ্খল ঘাস
ছাদ কিংবা বটছায়া, কিন্তু মাথাটা-
পছন্দ মত জায়গায় রাখতে চায়
ঘুমিয়ে গেলেও দুঃখিত হব না,
তোমার মায়া মুখে চেয়ে
নরম কোলে শুয়ে
হাজারবার আমি অমনটাই চাই।

প্লেটে একটা কাঁচা মরিচ
আর একটুকরো পেয়াজ নিয়ে
তোমার হাত মাখা ভাত
হাস্যজ্বল লাজুক চেহারাতে
ঠোটের কোণে এক চিলতে হাসিতে
ভাত খাওয়ার প্রশান্তি....
হাজারবার আমি অমনটাই চাই।
তোমার স্বভাবত লাজুক চাহনিতে
মিষ্টি মধুর উষ্ণ চুম্বনে
যে ভালবাসার আকুলতা,
আমাকে হারাবার অসীম ভয়
আনমনা ভাবনা বিদ্যমান
হাজারবার আমি অমনটাই চাই....
সহস্র | মাহমুদ মোর্শেদ লিয়ন
🗓️ সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ✍️ Mahigonj Sahitto Songsod

সহস্র | মাহমুদ মোর্শেদ লিয়ন

সহস্র
-- মাহমুদ মোর্শেদ লিয়ন


ঠক! ঠক! দরজাটা খুলো??
কে আপনি??দরজা কেন খুলবো??
দরজাটা খুলো দেখো কে আমি??
নাহ আগে পরিচয় লাগবে তারপর??
চিনবে আমায় যদি পরিচয় দেই??
অবশ্যই,না চিনলে দরজাই খুলবো না??
আচ্ছা দারাও,আমার পরিচয়: আমি ভালবাসা!!চিনতে পেরেছ ??
হুম এখন তো শরীরের গন্ধও পাচ্ছি।
দরজাটা খুলবে না??দড়িয়ে থাকবো??
নাহ দরজা খুলবো না,এতদিন পরে এসেছো??মনে পরলো তাহলে???
মনে তো তুমি সবসময়ই থাকো,কেনো আমার বসবাস না তোমার হ্রদয়ে তাহলে??
তুমি তো হ্রদয়েই থাকো তবুও ছুতে ইচ্ছে করে,একটু স্পর্শ করতে মন চায় কিন্তু তুমি তো ধরা দাও না!আচ্ছা তুমি কি আমায় ভালবাসো না??
আমাকে জানার পরেও তোমার শঙ্কা কেন?
ভয় হয়,ভয় পাই তোমাকে হারানোর,
আরে আমি তো তোমার তোমারই ভয় পেওনা!
আচ্ছা,দরজাটা খুলছি?
খোলো,আমি তো দাড়িয়ে??
কই তুমি আমি যে পাচ্ছি না খুজে তোমাকে?
খুজে পাবে না তো আমি যে বার্তা পাঠিয়েছি,বাতাস শুধু পৌছে দেবার দায়িত্ব নিয়েছে!
লাগবে না আমার কোন বার্তা,শুধু তোমাকে চাই,স্পর্শ করতে চাই??
আচ্ছা,দেখো না বাতাস কি বলে???
শুনতে চাই না আমি?
শোন প্রিয়তমা শোন একটু ধর্য ধরে!!
আচ্ছা বলুক বাতাস অনুমতি দিলাম!
ভালবাসি তোমায়,আজ হাজার দিনের মত সহস্র বছর ভালবাসে যেতে চাই,হবে কি আমার?