সাহিত্য ও ঐতিহ্য মাহিগঞ্জ, রংপুর • সম্পূর্ণ অরাজনৈতিক সাহিত্য বিষয়ক প্রতিষ্ঠান
বিভাগীয় সংগ্রহশালা

নাজমা সরকার

‘নাজমা সরকার’ বিভাগের সকল প্রকাশিত সাহিত্যকর্ম নিচে প্রদর্শিত হচ্ছে।

একটাই তুই আমার | নাজমা সরকার
🗓️ রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ✍️ মাসাস

একটাই তুই আমার | নাজমা সরকার

"একটাই তুই আমার"
- নাজমা সরকার

তোর মন সাগরে বৈঠা হাতে,
নৌকো বেয়ে যাবো অচিন দেশে।
সেই দেশেতে থাকবে না,
কেউ তুই আর আমি ছাড়া।
তুই আমার অবুঝ চোখের তারা,
তুই আমার মনের না বলা ভাষা।
তোর চোখে বুনেছি স্বপ্ন হাজার,
তুই আমার সুখের ঠিকানা।
তুই মেঘলা আকাশে অধ্যচন্দ্র
তুই রাতের আকাশে একটাই ধ্যুবতারা
তুই সূর্য উঠা ভোর আমার,
তুই গোটা আকাশে,,,
তারা ভরা রাত্রি,,।
গোটা পৃথিবীতে যেমন একটাই'রব'।
তেমনি একটাই তুই আমার।
তোর জন্য পৃথিবীতে আসা,
তোর জন্যই মূলত আজও,
বেঁচে থাকা,,,,,
"তাই একটাই তুই আমার,
একটাই তুই আমার"।
তুইয়ি বেঁচে থাকার কারণ।
" প্রিয় অদ্ভুত"


তোমায় আবিষ্কার | আনাস আহমাদ
🗓️ বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ✍️ মাসাস

তোমায় আবিষ্কার | আনাস আহমাদ

তোমায় আবিষ্কার
- আনাস আহমাদ

তোমায় আবিষ্কার করলাম অনেক পর্যবেক্ষন করে...
অর্ধ বধনের কিছু আলোকচিত্র থেকে।
সাহায্য করে তোমার পূর্ণ পিছন আর আভছা দু-পাশ,
কোমল ছিন্ন হাত কখন পায়ের নিম্না অংশের বর্ণ...
তোমাকে আমার আবিষ্কার করতে সাহায্য করেছে।

টিপহীন খালি কপাল,সাদা চোশমার আড়ালে অপলক দুনয়ন চাহনি-
মাথার অর্ধ মটুক নাতিদীর্ঘ চুল গুলো সাহায্য করেছে আমায়...
তোমায় নিখঁতভাবে আবিষ্কার করতে।

হালকা পাতলা গড়ন তোমার
খুব সাধারণ সাজ,সজ্জা,
আর কিছু রোদেলা,গোধুলী মুহূর্তের স্মৃতির টুকরো...
তোমায় আবিষ্কার করতে সাহা্য্য করেছে আমায়।

অতপর...আমি মুগ্ধ,বিমহিত!
তুমি অপরূপা,মায়াবী,মিষ্টি,
তুমি নিরব,তুমি কোমল,তুমি পূর্ণ...
তোমার উপমা তুমি নিজেই উপমিত সব অবসান,
তুমি পূণ্য,কলঙ্কহীন বিধাতার অমূল্য দান!!



'রৌদ্র দিনের ছায়া হবো' | নাজমা সরকার
🗓️ অক্টোবর ১১, ২০১৮ ✍️ মাসাস

'রৌদ্র দিনের ছায়া হবো' | নাজমা সরকার

'রৌদ্র দিনের ছায়া হবো'
- নাজমা সরকার

তোমার বাড়ি ফেরার তারা হবো,
ক্লান্ত চোখের ঘুম,খুব কাছের
বালিশ হবো।

তোমার থমকে যাওয়া কথা হবো,
তোমায় শাসন করার লাঠি হবো,
তোমার দুঃখ ভরা চোখের জল হবো।

তোমার হৃদয় ছোয়া গান হবো,
তোমার গান কবিতার লিরিক হবো,
তোমার গল্পে ছন্দে মিশে রবো,
তোমার পাশে চলার ছায়া হবো।

তোমার দুঃখ সুখের সাথি হবো,
জোছনা রাতের আলো হবো,
নিঝুম রাতের তারা হবো,
তোমার গভির ঘুমের স্বপ্ন হবো।

সকালবেলা তোমার ঘুম ভাঙ্গানোর
এক ফালি সোনালী রৌদ্রো হবো।

তোমার সারা দিনের ক্লান্তি হবো,
চৈত্র রোদে তোমার ছাতা হবো,
বর্ষা কালের বৃষ্টি হবো,
নদীর ধারে সাদা কাশ ফুল হবো,
তোমায় উষ্ম সুখের ছোয়া দিবো
দখিন জানালার খোলা বাতাস হবো,
তোমার হৃদয়ে দোলা দিবো।।।



'কিছু না বলা স্মৃতি' | নাজমা সরকার
🗓️ অক্টোবর ১১, ২০১৮ ✍️ মাসাস

'কিছু না বলা স্মৃতি' | নাজমা সরকার

'কিছু না বলা স্মৃতি'
-নাজমা সরকার

কিছু না বলা কথা,
কিছু গোপনে রাখা অভিমান,
কিছু ভাঙ্গা স্বপ্ন।
কিছু ফেলে আশা স্মৃতি,
কিছু অবেক্ত মনের আবেগ।

কিছ মনের চাপা কষ্ট,
কিছু মনের রঙ্গে রাঙ্গানো রং,
কিছু সাদা কালো স্বপ্ন।

কিছু হাড়ানো সুর।

কিছু ঝড়া গোলাপের পাপড়ি,
কিছু ঝড়ে যাওয়া শুকনো পাতার শব্দ,
কিছু লেখা চিঠি
যার উত্তর এখনো পাওয়া হয়নি।


ভাষার জন্য যুদ্ধ | নাজমা সরকার
🗓️ সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ✍️ Mahigonj Sahitto Songsod

ভাষার জন্য যুদ্ধ | নাজমা সরকার

'ভাষার জন্য যুদ্ধ "
--- নাজমা সরকার


মা গো ওমা,আমি যুদ্ধে যাবো?
মা তো অবাক!
যুদ্ধে যাবি কিসের যুদ্ধে বাবা?
মাতৃভাষার জন্য যুদ্ধ মা,
ওরা যে তোমার মুখের
ভাষা কেড়ে নিতে চায়।
'মা' হাসে বোকা ছেলে!
মায়ের ভাষা কি কখনো
কেড়ে নেওয়া যায়?
'মা' ওরা যে সব পারে,
ওরা উর্দু কে রাষ্ট্র ভাষা করতে চায়।
ওরা যে আমাদেরকে তোমার ভাষায় কথা বলতে
দিবে না বলেছে!
মা দু'চোখের জল মুছে!
ছেলেকে যুদ্ধে যাবার অনুমতি দেয়।
ছেলে সেকি মা! আবার তুমি কাঁদছো?
তুমি কাঁদলে তোমার ছেলে
যুদ্ধে জয়ী হবে কি করে বলো?
'মা' তরি ঘরি করে চোখের জল মুছে
ছেলেকে বিদায় জানায়।
অবশেষে এলো ১৯৫২ সালের২১,শে ফ্রিব্রুয়ারি।
চারিদিকে শ্লোগানে শ্লোগানে মুখরিত,
"আমার ভাষা,তোমার ভাষা"
"বাংলা ভাষা,বাংলা ভাষা"
" রাষ্ট্র ভাষা বাংলা চাই"।
হঠাৎ গুলির শব্দে,মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলো,
মূহুর্তেই ঢাকার রাজ পথ শশানে পরিণত হলো!
শহিদের রক্তে লাল আদ্র হলো পিচঢালা রুক্ষ পথ,
চারিদিকে লাশের মিছিল,
লাশের গন্ধে বাতাস ভারি হয়ে গেলো!
লাশের মিছিল হতে হঠাৎ,
কে যেন কান্না জরানো কন্ঠে
বলে উঠলো 'মা গো'!
আমি তোমার দেওয়া কথা রাখতে পারলাম না মা!
তোমার খোকা যে আর তোমার বুকে
ফিরে যেতে পারবে না,
আমায় ক্ষমা করো ' মা'!