সাহিত্য ও ঐতিহ্য মাহিগঞ্জ, রংপুর • সম্পূর্ণ অরাজনৈতিক সাহিত্য বিষয়ক প্রতিষ্ঠান
বিভাগীয় সংগ্রহশালা

এস কে সৈকত

‘এস কে সৈকত’ বিভাগের সকল প্রকাশিত সাহিত্যকর্ম নিচে প্রদর্শিত হচ্ছে।

টানা পোড়েন | এস কে সৈকত
🗓️ বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ✍️ মাসাস

টানা পোড়েন | এস কে সৈকত

টানা পোড়েন
- এস কে সৈকত
 
তারপরেও রাত আসে
দিনের পরে বুক ভাসে
সময় যেন উল্কা গতি
যাচ্চে বয়ে বাড়ছে ভীতি।
আমার আপন কেবা পর
ভাংলো কেরে হৃদয় ঘর
ছোঁবল দিয়ে রক্ত চোষে
স্বপ্ন গুলো ধুলোয় মেশে।
কাঁদছি কেন সব আছে
মানুষ লুকায় স্বপ্ন খাঁচে
দেখতে হলে চোখ লাগে
ভালো মানুষ খায় বাঘে।
আমি শুধুই রই আমি
হাতরে মরি নেই তুমি
কার আশাতে বাধি বুক
নষ্ট জীবন নাইরে সুখ।
আমার মতো মুক্ত প্রাণ
সজীবতার আসেছে বান
কোথায় গেলে পাবি বল
হারিয়ে যাবার নাইরে ছল।


বিফলে চিঠি  | এস কে সৈকত
🗓️ অক্টোবর ১১, ২০১৮ ✍️ মাসাস

বিফলে চিঠি | এস কে সৈকত

বিফলে চিঠি
- এস কে সৈকত
 
আমি জানলার দিকে হাত বাড়িয়ে ছিলাম
যদি তুই বৃষ্টি হয়ে ঝরে পরিস
মেঘের পেছনে অনেক ছুটেছি
বলেছি শুধু ওর ঠিকানা জানিস।
পাখিদের গানের সুরে অবচেতনে
তোর আসার খবর পাই
সকাল থেকে রাত্রি পযন্ত অপেক্ষায়
চারিদিকে শূন্যতা সবি আছে তুই নেই।
যেখানেই থাকিস ভালো থাকিস খুব
খবর পাঠাস মেঘের খামে
আমি ঠিকই পরে নেব
উত্তর দিব তোরই নামে।


এবার জারত | এস কে সৈকত
🗓️ রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮ ✍️ Mahigonj Sahitto Songsod

এবার জারত | এস কে সৈকত

এবার জারত
---| এস কে সৈকত

এইনা শীতত একলা খাটত
থাকা বাহে দায়
চাকুর মতো ঠান্ডা বাতাস
নাগে সাড়া গায়।

সকাল ব্যালা রইদের দ্যাখা
চোকোতে না পড়ে
খ্যতা কম্বল গায়ে পায়ে
দোয়োর দিয়া ঘরে।

মাগের জারত সগায় ঘরত
কুয়াশাত যায়না দ্যখ্যা
ছাওয়া পোয়ার হইচে জ্বালা
বন্দ পড়া ন্যকা।

বুড়া বুড়ি জারের ঠ্যলায়
গায়ত দেয়না পানি
পিটা খাবার সবাক ডাকায়
দয়ার নানা নানি।

যামার একনা কাপড় চোপর
এ্যাকে বারে কম
এবার জারত ওমার গুল্যার
চাপি গ্যইচে জম।

অসহায় | এস কে সৈকত
🗓️ জানুয়ারি ২৮, ২০১৮ ✍️ Mahigonj Sahitto Songsod

অসহায় | এস কে সৈকত

অসহায়
----------| এস কে সৈকত

অসহায়ের নেইতো সহায়
এই দুনিয়ার বুকে
তাইতো তরা অবহেলিত
মরে ধুকে ধুকে।

অসহায়ের নিয়তি শুধু
ঘোরা পথে পথে
প্রতিনিয়ত যুদ্ধ করা
নিজেই নিজের সাথে।

ভাগ্য কভু হয়না সহায়
দেখতে দেয়না স্বপন
কি আশাতে করবে তারা
ভালো থাকা বপন।

ও বিধাতা দয়ার সাগর
দেনে ওয়ালা সুখ
তোমার একটু কৃপা দিয়ে
হাসাও ওদের মুখ।