বিফলে চিঠি
- এস কে সৈকত
আমি জানলার দিকে হাত বাড়িয়ে ছিলাম
যদি তুই বৃষ্টি হয়ে ঝরে পরিস
মেঘের পেছনে অনেক ছুটেছি
বলেছি শুধু ওর ঠিকানা জানিস।
পাখিদের গানের সুরে অবচেতনে
তোর আসার খবর পাই
সকাল থেকে রাত্রি পযন্ত অপেক্ষায়
চারিদিকে শূন্যতা সবি আছে তুই নেই।
যেখানেই থাকিস ভালো থাকিস খুব
খবর পাঠাস মেঘের খামে
আমি ঠিকই পরে নেব
উত্তর দিব তোরই নামে।

মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত দিয়ে সাহিত্য আড্ডা সমৃদ্ধ করুন।