দুষ্ট ছেলে
----|তাছনীম বিন আহসান
আমাদের ছোট্ট বাবু দুষ্টমিতে পাকা ,
খাতা সাদাই রাখে
বইগুলোতে আঁকা !
অংকের বইয়ে শেয়াল
বাংলায় পাখি ,
সাতটা বেড়াল একেছে
ইংরেজিতে দেখি !
মা বাবা বকেন
বাবু শোনেনা ,
দুষ্টমি বেরেই চলে
একটুও কমেনা !
হঠাৎ করে একদিন
কি হলো ,
স্বপ্নে বাবুর কাছে
দৈত্য এলো !
রাঙা চোখে দৈত্য
বাবুকে বলে ,
হয়ে যাও তুমি
ভালো ছেলে !
নইলে আসবো আবার
ধরতে তোমাকে ,
বাবু ভালো ছেলে
সেই থেকে !
#তাছনীম

মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মূল্যবান মতামত দিয়ে সাহিত্য আড্ডা সমৃদ্ধ করুন।