কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্নেহাশিস ও ভালোবাসা | তাছনীম বিন আহসান | Bangla Kobita | বাংলা কবিতা

 

স্নেহাশিস ও ভালোবাসা

- তাছনীম বিন আহসান


তোমরা যারা,
রঙিন চশমার পেছন থেকে আমার হাসি দেখো,
কিম্বা স্যুটের কাঁধে ঝুলে থাকা ক্লান্তির রেখা,
তোমরা কি জানো—
আমার বুকের ভেতর অজস্র অরণ্য ডাকে?

আমি অফিসের লিফটে উঠে দেখি,
একেকটা জীর্ণ মুখ যেন সফরের মানচিত্র,
তবু কারো চোখে লেখা থাকে না
আমার নামহীন বিষাদের গল্প-
আকা থাকে রংহীন হাসি।

তোমরা যারা,
ড্রইং রুমের ঝকঝকে সোফায় বসে
আমার কথার ব্যাকরণ খোঁজো,
কিংবা ভাবো,
এই নীরবতা হয়তো কোনো বড়ো কূটচালের নাম—
ভুল ভাবো।

আমি তো সেই ছোট্ট শিশুটি,
যে রঙিন বেলুন রেখে আসে
ভীড়ে ভরা চৌরাস্তার ধারে।
আমি তো সেই বৃষ্টিস্নাত বিকেল,
যার গায়ে এয়ার কন্ডিশনের শীতলতা জমে না।

আমার অন্তর—
গগনচুম্বী টাওয়ারের কাঁচে ঘষা অভিজাত জানালা নয়,
বরং অখ্যাত রেল স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্ম,
যেখানে অপেক্ষা করে শুধু বাতাসের নিঃসঙ্গ শব্দ।

তোমরা যারা,
ক্যালেন্ডারের পাতায় আমার জন্মদিন মনে রাখো,
কিন্তু ভুলে যাও কোন মৌসুমে আমার দুঃখ ফোটে-
কোন ঋতুতে আমি কি খেতে ভালোবাসি,
তোমরা নিঃসন্দেহে বড়ো অবুঝ,
মেঘের ভেতর তারা খোঁজার চেষ্টায় ব্যস্ত অবুঝ শিশুর মতো।

আমি তো দিনশেষে সেই অক্লান্ত বাউণ্ডুলে যাত্রী,
ক্লান্ত কর্পোরেট ইমেইলের ভেতর থেকেও,
যে ভুল করে লিখে ফেলে একফোঁটা কবিতা-
সাবজেক্ট লাইনে।

আমি তো সেই অন্ধকারে আলো খোঁজা ছেলেটি,
যার পকেটে পুরনো চিঠির পাশে ভাজ করা থাকে-
অদেখা স্বপ্নদের ভিড়।

তোমরা যারা,
আমার চুপচাপ হেঁটে যাওয়া দেখে ভেবে বসো,
আমি হয়তো খুব খুশি—
ভুল করো।
কিছু মুসাফির মিসকিন হয়েই বাচে,
শুধু চুপচাপ হেটেই চলে,
আর জেনে রাখো;
চুপ করে হাঁটা মানে তো কাঁদার আরেক নাম,
শুধু শব্দের মুখোশ পরে থাকে মৌনতা।

তোমরা যারা,
আমার টাইয়ের নটের আঁটসাঁট ভাব-
আর ধোপদুরস্ত কাপড় দেখে ভেবেছো,
আমার হৃদয় বুঝি জমাট—
ভুল করো।
উপরটাতা শুধু জলছাপ,
আর ভেতর "শিশির পড়া সকালের মতো নরম"।

আমাকে বুঝতে গেলে-
অফিসের কার্ড সোয়াইপের হিসাব নয়,
ছাদভরা নক্ষত্র গুনতে শিখতে হয়।
শিখতে হয় চোখের প্রতিবিম্বের ভাষা-
আমি সীমানাহীন এক মহাদেশ,
না-দেখা উপত্যকার নাম,
ভুল করে গাওয়া প্রাগৈতিহাসিক গীতের সুর।

আমি ইতিহাসের হারানো এক নাম,
বাতাসের কাঁধে ভেসে যাওয়া রুপকথার গল্প,
পায়ে হাঁটা পুরনো স্বপ্নের পথ।

তোমরা যারা আমার বাহিরে তাকিয়ে
অন্তরের ম্যাপ আঁকতে চাও—
বাহির ছুঁয়ে ভেতর খুঁজো—
তোমরা আসলে চাঁদের বৃষ্টিতে ভেজা,
মুগ্ধ একদল পথভোলা নিস্পাপ শিশু।


#তাছনীম



চিরন্তন | তাছনীম বিন আহসান | বাংলা কবিতা

 *চিরন্তন*

- তাছনীম বিন আহসান 




নদীর স্রোত কত স্বপ্ন বহন করে!

রাজার কেল্লা, কৃষকের ঘাম—

আর সিন্ধুর ঢেউয়ে মিশেছে যে প্রেম,

যুদ্ধ শেষে নিস্তব্ধ রাতে, কত কণ্ঠস্বর থেমে যায়,

সময়ের গহ্বরে বীরের নামও ঝাপসা হয়ে যায়।

তবু মহাকাল কেবল এক নামেই ডাক দেয়—প্রেম।


ব্যাবিলনের স্তম্ভে জমে থাকা রক্তের গন্ধ,  

মহাকালের কণ্ঠে ভেসে আসে দাসত্বের আর্তনাদ—  

চোখে আঁধার, বুকে জমাট মৃত্যুর মতো ঠাণ্ডা,  

চাষির হালে বাঁধা স্বপ্ন-

শিল্পীর তুলির আঁচড়ে ওঠে দিগন্তজোড়া চিত্রপট।

ক্লান্ত পথিক তবু পথেই মরে,

সে বাঁচে কেবল এক আশায়—প্রেম।


শিল্পীর তুলিতে আঁকা এক ছবি,

কবির কবিতায় লেখা এক গান,

রাত শেষে ব্যথিত গানের সুর থেমে যায়,

কারো নেই কিছুই বলার, সমাজ আজও গভীর ঘুমে,

দরিদ্র বালক এখনো উপোসে শোয়, অভাবের গল্প মিশে যায়।

তবু মানুষ চায় কেবল এক সান্ত্বনা—প্রেম।


শোষকের দম্ভভরা হাসি, বঞ্চিত জনের দীর্ঘশ্বাস-

মায়ের কোলে মাথা রেখে শান্তি খুঁজি,

বাবার ছায়ায় জীবনের পথ দেখি,

বন্ধুর সাথে সুখ-দুঃখ ভাগ করি,

নিয়তির খেলা বুঝতে গিয়ে জ্ঞানের শেকলে বাঁধি প্রাণ,

স্বপ্নের দামে বিকায় মানুষ, দুঃখ সাজায় নতুন গান।

তবু অন্তর খোজে কেবল এক ভাষা—প্রেম।


আজও রাজপথে দাঁড়িয়ে ক্রীতদাস কয়,‘আমরা কারো নই’

কৃষকের মুখে জমাট কষ্ট, সময়ের খেলা বড় নির্মম!

আকাশের তারা একে একে নিভে যায় যন্ত্রণা বুকে,

বিচারকের গম্ভীর বাক্য, সত্য মিথ্যার কাঁটায় বন্দি,

উদ্বাস্তু শিশুর কান্না শুধু বাতাস বয়ে নিয়ে চলে,

এক বেলা ভাতের স্বপ্ন দেখে সে,

প্রভাতে রোদের আলো ফোটে, আঁধার জমে থাকে চোখে।

তবু সে দেখতে চায় কেবল এক আলোতে—প্রেম।


যুদ্ধক্ষেত্রে পতাকা ওড়ে, কত রক্তে ভিজে একাকার,

কত নারীর স্বপ্ন ছিঁড়ে বীরের গল্প লেখা হয়!

রক্তমাখা সূর্য ওঠে, কিন্তু জীবন ফেরে না,

দুর্বলের কান্না লুকিয়ে থাকে রাজনীতির ছলনায়!

তবু মানুষ হাঁটে কেবল এক পথ ধরে—প্রেম।


শহর, গ্রাম, রাজপথে তৈরি হয় ইতিহাসের চিত্রনাট্য,

একই ঘুর্ণিতে বারবার হারায় মানুষের অস্থায়ী সত্য।

নদীর মত সময় বয়ে যায়, সব হারিয়ে যায় অতলান্তে,

মাটি জানে, জীবন জানে, আর হবে না নীড়।

তবু সে গড়ে কেবল এক স্বপ্ন—প্রেম।


অভিমানী কবির কলম থামে সমাজের ছলনায়,

ভিক্ষুকের রুটি কেড়ে নেয় কেউ,

কিন্তু মন্দির-মসজিদ একসাথে বলে, ‘মানুষ হলো সবার আগে’,

অন্যায়-নীতির বেড়াজালে আবদ্ধ সভ্যতা, 

তবু সে জাগে কেবল এক বিশ্বাসে—প্রেম।


অরণ্যের পশুও জানে ভালোবাসা, মানুষ কেন বোঝে না?

ক্ষমতার নেশায় বুদ তারা, তবু মাটির ডাক শোনে না।

কৃষকের ঘামে জন্ম নেয় যে ধান, শোষকেরা লুটে খায়,

কবির কলমে জন্ম নেয় যে কাব্য, মুর্খেরা ভুলে যায়,

তবু ঈশ্বরের করুণা বৃষ্টি হয়ে ফেরে আশার আশ্রয়ে।

যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ আমি,

যা আছে তাই নিয়ে আমি সুখী,

সর্বশেষ আকাঙ্খা শুধু—প্রেম।

সহ্যের আড়ালে | তাছনীম বিন আহসান | Bangla Kobita

 সহ্যের আড়ালে 

- তাছনীম বিন আহসান 





বাস্তিলের প্রাচীর ভেঙে তারা রক্তে লিখেছিলো ইতিহাস, আমার রক্তপাত শুধু সিগন্যালের গ্লানি, নীরব অগ্নুৎপাত —

জালিয়ানওয়ালার গুলি আজকে ফোটে সেলফির ফ্রেমে,  

লাঞ্ছিত চোখে স্বাধীনতা শ্বাস নেয়, ঠিক মেট্রোর ইস্পাত— 

ট্রয় নগরী পোড়ানোর পর নুতুন এক অ্যাথেন্স জেগেছিলো,  

ভাঙা টেবিলে আমার কবিতার খাতা, ফাঁকা ক্যাফেতে শুন্যতা কাঁপছিলো—  

তবুও আশা ধ্বংসের আগুনে পুড়ে নতুন সূর্য উঠবেই।


প্রাচীন গুহা থেকে বেরিয়ে মানুষ আগুন জ্বেলেছিলো,  

মানুষ আমি খুঁজি মেমোরি কার্ডে লুকোনো আদিম ক্রোধের ছাই— 

মায়ান পিরামিডের চূড়ায় বলি দেয়া নিস্পাপ কত হৃদয়,  

আজকের বলিদান শ্রমিকের, আর সহজ সরলতাই— 

ফরাসি বিপ্লবের গিলোটিনে কাটা মাথা হেসেছিলো ধুলায়,  

আমার গলা ঢোকে নীল টাই-এর ফাঁসে, হাসি দুঃখ ব্যাথায়—  

তবুও আশা ধ্বংসের আগুনে পুড়ে নতুন সূর্য উঠবেই।


স্পার্টাকাসের দাসত্ব-জ্বরা আজকে ডেলিভারি বয়ের ঘামে,  

"রেটিং" নামক নতুন কুঠার কাটছে গর্বের হাড়-মাংস—  

মহাভারতের যুদ্ধশালা আজকে বাসের সিটে, অফিস রাজনীতিতে,  

পাওয়ার পয়েন্ট স্লাইড এখন জীবনের অংশ—  

জলের দামে বিকোয় নীল নদ, ই-কমার্সের কার্নিভালে,  

মোনালিসার হাসিও আজকে ডেলিভারি বক্সে, অফার সেলে —  

তবুও আশা ধ্বংসের আগুনে পুড়ে নতুন সূর্য উঠবেই।

নুতুন মুখ আসবে, নুতুন ইতিহাস রচনা হবে, আরেকবার-

নুতুন করে সবাই সত্যিকারের সমাজ গড়বে আবার।


#তাছনীম

বিপ্রতীপ খেয়াল | তাছনীম বিন আহসান | বাংলা কবিতা

 বিপ্রতীপ খেয়াল

- তাছনীম বিন আহসান



নিস্পাপ সাজতে পারার মাঝেও কৃতিত্ব আছে,

বড় অপরাধী হতে গেলে মায়া মাখা মুখ লাগে,

লাগে হাসতে হাসতে প্রিয় জনের বুকে ছুড়ি চালানোর ক্ষমতা,

ওসব খুব কম মানুষকে দিয়েছেন বিধাতা,

এ পৃথিবীতে সহজ মানুষের সংখ্যাই বেশী,

তবুও অন্যায় দেখে দেখে কেটে যায় দিন,

যুদ্ধ হত্যায় ছেয়ে যাওয়া সবুজ পৃথিবি,

সহজ মানুষের দল সহ্য করেই বাচে,

নির্যাতিত হয় কিছু সংখ্যক আমানুষের কবলে,

তবুও সহজ মানুষের দল দিন শেষে খুশি-


চোখ বন্ধ রাখলেও অন্যায় থেমে থাকে না,

সেই প্রাচীন গুহায়ও ছিলো রক্তের দাগ,

ভাতের হাঁড়ি ফুটলেও থাকে ঢাকনা চাপা,

বুকের গভীরে চাপা কান্না শোনে না কেউ,

ভেঙে যাওয়া খেলনা নিয়ে যে শিশু কাদে,

সে-ই বড় হয়ে খোঁজে একটা অটুট পৃথিবী,

মাটি চষে যে কৃষক ফলায় ফসল,

তার ছায়া পড়ে না শহরের রুক্ষ পথে,

নিরাপদ সন্ধ্যা বলে কিছু নেই বহু জনপদে,

তবুও সহজ মানুষের দল দুঃখ নিয়েই খুশি-


ভবঘুরে যে বৃদ্ধ রোজ বসে নির্দিষ্ট গাছতলায়,

যেন বুদ্ধের মত, নির্বাক—তবু জ্ঞানভারে নুয়ে পরা,

বিপন্ন মুখের ভাষা মুছে যায় সময়ের আবডালে,

তবু লিপিকারেরা লেখে ইতিহাস, ভুল-সঠিক মিশিয়ে,

প্রাচীন সভ্যতাগুলো যেমন নিমেষেই ভেঙেছিল,

তেমনই ভেঙে পড়ে বিশ্বাস, চোখের পলকে,

ঘরে ফেরার যে পথ, সে পথেও কাঁটার বাধা,

মুলত আলোর নিচেই বেশি অন্ধকার থাকে,

সব ভুলে গিয়ে মায়ের কোলে ঘুমায় সন্তানেরা,

আর সহজ মানুষের দল অল্প পেয়েও খুশি-


পাথরে খোদাই করা মুখ মুলত পাথর নয়,

সেও ছিল একদিন মুগ্ধতার কাহিনি,

চিৎকার না করেও প্রতিবাদ করা যায়,

অন্তরে ঘৃনা করা নিম্নস্তরের প্রতিবাদ, 

ছেঁড়া কাঁথায় লুকানো থাকে জগতের সত্য,

বিলাসিতা নয়, শান্তি চায় যেই অন্তর, 

যুদ্ধ শেষে যে কুকুর রাস্তা বেরোয়,

তার চোখে লেখা থাকে ক্ষুধা,

প্রতিদিনই ভাঙে শত প্রেম অগোছালো শহরে,

তবুও হাল না ছাড়া সহজ মানুষের দল খুশি-


পথের ধুলোয় যারা লিখে যায় জীবন,

তাদের নাম লেখা থাকে না কোন বইয়ে,

মুসাফিরের ক্লান্ত মুখেও থাকে কিছু আলো,

যেমন সন্ধ্যার আগে রঙ বদলায় আকাশ।

পথিক জানে রাস্তা কখনো শেষ হয় না,

তবুও হাঁটে—যেন হাঁটাটাই আসল সত্য।

পিছু ফিরে তাকালে দেখা যায় ছায়া,

তবে সামনে হাঁটলে দেখা যায় ভবিষ্যৎ,

দিন শেষে মুলত শুধু নিঃশ্বাসটা সত্য,

তবুও সহজ মানুষের দল ওইটুকুতেই খুশি-

খুঁজে ফিরি | তাছনীম বিন আহসান

  খুঁজে ফিরি

- তাছনীম বিন আহসান 



মিষ্টি সকালে শুদ্ধ রোদে

দেখি বুনো ফুল,

ও দয়াময় ক্ষমা করো

আমার অনেক ভুল।


বনওকরার রঙিন ফুলেরও

আছে রুক্ষ শুষ্ক ফল, 

বিবেক থেকেও অমানুষ 

আমি করি কত ছল।


পাপের সাগরে হারিয়ে আজ

পাইনা কিনার কুল,

ও দয়াময় ক্ষমা করো

আমার অনেক ভুল।


আধার রাতে চোখে দিও

অবাধ অশ্রু জল,

সিজদা যেন হয় সর্বদা

তোমার চরন তল।


গাফুর রহমান রহিম তুমি

আমরা পাপীকুল,

ও দয়াময় ক্ষমা করো

মোদের অনেক ভুল।

কবিতা | মনের মানচিত্র  | তাছনীম বিন আহসান

 মনের মানচিত্র

- তাছনীম বিন আহসান 



কিছু যাত্রা পথের শুরুতেই শেষ হয়ে যায়-

পিছুটান কিংবা ভালোবাসার নামে,

কিছু যাত্রা পথের শুরুতেই শেষ হয়ে যায়-

আলস্য কিংবা সমাজের দামে।


পথিকের পথের নেশা অবিনশ্বর,

হেটে যায় সে অজানা মোহনার পানে,

আপন কে পর করার বাসনায়।

পাগল গুলি খুঁজে পায় পরশ পাথর,

ফুল গুলি খুশি হয় ভোমরার গানে,

শুধু পথিকের সন্ধ্যা হয় অন্য আঙিনায়। 

প্রতিদিন আকাশে পুনর্জন্ম হয় তারার,

জোয়ার আসে জোছনার টানে,

দিন গোনে না কেউ পথিকের আশায়।


কিছু পথ সত্যিই শেষ হয়ে যায়-

দেশ কিংবা ঘৃনার নোংরা অহমে,

কিছু পথ সত্যিই শেষ হয়ে যায়-

কিন্তু পথিক কি সত্যিই থামে?



রাজত্ব | তাছনীম বিন আহসান | কবিতা
রাজত্ব
- তাছনীম বিন আহসান

যে করেই হোক তোকে কাঁদাবোই আমি
যখন তখন ইচ্ছে মত যা না তাই বলে ,
কেননা কাঁদার পর ;
একটু আদর পেয়েই আরো কাছে আসিস
আমার বুকে মুখ লুকিয়ে বেশী ভালোবাসিস
তাইতো কাঁদাই নানা ছলে !!

যে করেই হোক তোকে রাগাবই আমি
গোপনে আর প্রকাশ্যে বাঁকা কথা বলে ,
কেননা রাগলেই ;
তোর তুষার শুভ্র গালে রাঙা সুর্য দেখি
ঐ গোলাপী আভায় অসংখ্য সুখ আঁকি
রাগাই তোকে ভালোবাসি বলে !!

যে করেই হোক তোকে হাসি মুখে রাখবই আমি
হাজার কষ্ট সমস্যা থাকলে বা না থাকলে ,
কেননা তুই হাসলেই ;
আমার পৃথিবীটা আলোয় ভরে উঠে
শত কষ্টেও আমার মুখে হাসি ফোটে
ভালো থাকি তুই হাসলে !!


চিত্র ০১ | তাছনীম বিন আহসান | কবিতা
চিত্র ০১ 
- তাছনীম বিন আহসান

বিস্তৃত সবুজের মাঝে
রক্ত রাঙা শিমুল গাছ আজও আছে ,
শালিক আর বুলবুল পাখি
ফাল্গুনের মিষ্টি সকাল গুলা
আজও মুখর করে বসে শিমুল গাছে !

চোখে সবুজের সৌন্দর্য
গায়ে বসন্তের আদর বাতাস মেখে ,
চাইলে ছুটে চলে যাওয়া যায়
শহর ছেড়ে দুরের কোনো গ্রামে
যান্ত্রিক ব্যাস্ততার জীবন পেছনে রেখে !

শান্ত সরলতা মাখা
চঞ্চল কিশোরীর হাসি ভরা মুখ ,
গ্রাম্য নির্জনতা চুর্ন করে
তার সাথে পাল্লা দেয় কোকিল
শহুরে মনে যেসব কল্পনার সুখ !



:) র.ই.প :) 

no image
হ-য-ব-র-ল (ক) | তাছনীম বিন আহসান | কবিতা

যদি ভুল করেও দুটি চাঁদ উকি দিতো পৃথিবীর আকাশে ,
গোলাপ গুলো হতো দুর্গন্ধযুক্ত আর পাখি গুলো সব বোবা ,
তাহলে আমিও তোমায় চাইতাম না !

যদি রাত গুলোয় আলোর বন্যা হতো আর দিন হতো আঁধার ,
যদি বিল্লিটা ডাকতো ঘেউ ঘেউ আর কুকুরটা মিউ মিউ ,
তাহলে একটা মুহুর্তও তোমায় ভাবতাম না !
অবগাহন | তাছনীম বিন আহসান | কবিতা
অবগাহন  -
তাছনীম বিন আহসান

কিছু স্বপ্ন তোর চোখ দিয়ে দেখি আমি
একটা লেবুর গাছ অন্য দিকে কয়েকটা বেলী
ছোট্ট এই রকম আঙিনা ...
জোছনা রাতে জানালার পাশে আমরা
বাহিরে হাসনাহেনার বড় একটা ঝোপ
নিশ্চুপ গল্পের রাত আর আদর ...

সমস্ত সত্তায় তোকে ধারন করি ভালোবেসে
সকালের সুর্য থেকে খয়েরি বিকেল
পুর্নিমা বা অমাবশ্যায় ...
আঁকার খাতা আর কবিতার প্রতিটা পদ
তোর মায়ায় ধোয়াশা মতন
ভিতর এবং বাহিরে ...


উৎসাহ | হুতুম পেঁচা | বাংলা কবিতা
উৎসাহ
-- হুতুম পেঁচা

আমি উৎসাহ চাই,
মাঝে মাঝে লজ্জা পাও চুপ থাকো,
ভালোই লাগে আমার ...
তবে কাপা কাপা ঠোট আধবোজা চোখ
আর আদুরে হাতে যদি জরিয়ে ধরতে ...
তবে উপায় থাকতোনা ফিরাবার!!

আমি উৎসাহ চাই,
তোমার মুখেই শুনতে চাই কতটা চাও
আমাকে আমার কাছে...
জানি তোমার সবটুকু দিতে চাও তুমি,
আমাকেও চাও যা আছে সবটাই,
তবুও বলনা কতটা নেবার আছে!!

আমি উৎসাহ চাই,
আরো বেশী ভালোবাসা আদর দিয়ে তোমায়
রাখতে চাই সুখে ...
যা আছে মনে তোমার আমায় বলো,
আর হাজার লক্ষ কোটিবার ভালোবাসি
ভালোবাসি শুনতে চাই তোমার মুখে!!


একটাই তুই আমার | নাজমা সরকার
"একটাই তুই আমার"
- নাজমা সরকার

তোর মন সাগরে বৈঠা হাতে,
নৌকো বেয়ে যাবো অচিন দেশে।
সেই দেশেতে থাকবে না,
কেউ তুই আর আমি ছাড়া।
তুই আমার অবুঝ চোখের তারা,
তুই আমার মনের না বলা ভাষা।
তোর চোখে বুনেছি স্বপ্ন হাজার,
তুই আমার সুখের ঠিকানা।
তুই মেঘলা আকাশে অধ্যচন্দ্র
তুই রাতের আকাশে একটাই ধ্যুবতারা
তুই সূর্য উঠা ভোর আমার,
তুই গোটা আকাশে,,,
তারা ভরা রাত্রি,,।
গোটা পৃথিবীতে যেমন একটাই'রব'।
তেমনি একটাই তুই আমার।
তোর জন্য পৃথিবীতে আসা,
তোর জন্যই মূলত আজও,
বেঁচে থাকা,,,,,
"তাই একটাই তুই আমার,
একটাই তুই আমার"।
তুইয়ি বেঁচে থাকার কারণ।
" প্রিয় অদ্ভুত"


no image
মহান সৃষ্টিকর্তা 
 - তাছনীম বিন আহসান

মিষ্টি ভোরে পাখি ডাকে
রবি জাগে পুবাকাশে,
ওরা সদা তৎপর থাকে
রবের নামটি প্রকাশে!
"তুমি মহান অসীম দয়ালু প্রভু,
তোমার মহীমা থেকে যেন নিরাশ হইনা কভু!"
ক্লান্ত দুপুরে বৃক্ষ রাজি
কার ইশারায় দেয় ছায়া,
এই জীবনা সকল কিছু
সবই মহান রবের দয়া!
"তুমি মহান অসীম দয়ালু প্রভু,
তোমার মহীমা থেকে যেন নিরাশ হইনা কভু!"
সন্ধ্যা এলে জোনাক পোকা
আলোর খেলায় মাতে,
রবের সৃষ্টি পৃথিবীর সব
ভরা হাজার রহস্যতে!
"তুমি মহান অসীম দয়ালু প্রভু,
তোমার মহীমা থেকে যেন নিরাশ হইনা কভু!"
রাতের আকাশে কোটি তারা
চাঁদ বিলায় জোসনা,
জানার নেইতো কোন শেষ
যতই করি সাধনা!
"তুমি মহান অসীম দয়ালু প্রভু,
তোমার মহীমা থেকে যেন নিরাশ হইনা কভু!"
স্বীকারোক্তি | তাছনীম বিন আহসান
স্বীকারোক্তি
- তাছনীম বিন আহসান

দুরে ঠেলে দিয়েছো বলে কষ্ট পেয়েছি
কিন্তু ঘৃণা করিনি তোমায়,
পর করে দিয়েছো বলে দুরে যায়নি
নিঃস্বার্থে ভালোবেসেছি তোমায়!

পাওয়ার লোভ ছিলনা মনে আমার
শুধু চোখে ছিল স্বপ্ন আঁকা,
তোমায় বাঁচিয়ে রেখেছি মনে আজও
যদিও তুমি দিয়েছো শুধুই ধোকা!

দিয়েছো ব্যাথা ভরা অবহেলা শতবার
তবুও নিয়েছি অবধি সব মেনে,
প্রহসন শুধু করেছো তুমি প্রিয় আমার
তবুও তোমায় বাসি ভালো রাখো জেনে!




শেষ প্রশ্ন | তাছনীম বিন আহসান
শেষ প্রশ্ন
-- তাছনীম বিন আহসান

যদি আমি হারিয়ে যাই
আমায় কি খুঁজবে?
আকাশের তারায় কিংবা দিঘীর জলে
সোনালী সুর্যে কিংবা রুপালি চাঁদের আলোয়
খুঁজবে কি অধীর আগ্রহ নিয়ে?
যদি আমি হারিয়ে যাই
একলা কি লাগবে?
তোমার নিরব রাতে কিংবা কোকীল ডাকা দুপুরে
বৃষ্টির রাতে কিংবা পরন্ত বিকেল বেলায়
খুব একলা হয়ে ভিজে উঠবে কি চোখ তোমার?
যদি আমি হারিয়ে যাই
সুর কি হবে?
নিঃসঙ্গ রাখালের করুণ বাশের বাঁশিতে
কিংবা উদাস বাউলের কোন বিরহী গানে
সুর হবে কি শীতের শুকনো ঝরা পাতার?
যদি আমি হারিয়ে যাই
তুমি কি কাঁদবে?
নিশ্চুপ গভীর রাতে একলা নিরবে
কিংবা উদাস দুপুরে ব্যালকনিতে বসে
কাঁদবেকি আমায় হারানোর ব্যাথায়?
যদি আমি হারিয়ে যাই
তখন কি ভালোবাসবে?
নিজের ভুল বুঝতে পেরে অসহায় হয়ে
কিংবা আমার না থাকার শুন্যতার অনুভবে
বাসবে ভালো কি হারিয়ে ফেলা আমাকে?

no image
কে কোথায় আছিস?
কেমন আছিস?
খুব মনে পরে আকাশি পান্জাবী আর সাদা পাজামার দিন গুলা,
মনে পরে দুঃসাহস দেখিয়ে প্যান্ট পরে মাদ্রাসায় যাওয়ার দিন গুলা,
মনে পরে পরে হুজুরদের দেয়া শাস্তি গুলা...

কে কোথায় আছিস?
কেমন আছিস?
মনে পরে দেরিতে ক্লাসে ঢুকে মার খাওয়ার দিন গুলা,
মনে পরে হাজার ভয় নিয়ে তোর জন্য রোল কলে প্রক্সি দেয়ার দিন গুলা,
মনে পরে ক্লাস ফাঁকি দিয়ে দেয়াল ডিঙ্গানোর দিন গুলা...

কে কোথায় আছিস?
কেমন আছিস?
মনে পরে টিফিনের সময় হাজারো দুষ্টামির দিন গুলা,
মনে পরে জোহরের নামাজের আগে ওজুখানায় করা দুষ্টামি গুলা,
মনে পরে টিফিনের পরের ক্লাসে ঝিমানোর দিনগুলা...

কে কোথায় আছিস?
কেমন আছিস?
জানিস এখনও খুব মনে পরে তোদেরকে,
তোদের সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে,
আমাদের দাখিলের বন্ধুদেরকে...

কে কোথায় আছিস?
কেমন আছিস?
জীবনের নিষ্ঠুর পথে কাটায় পা রেখে চলতে হয় এখন,
বাস্তবের কঠরতায় সাজাতে হয় নিজের জীবন,
তবুও প্রতিটা মুহূর্তে অনুভব করি তোদেরকে কতটা প্রয়োজন...

কে কোথায় আছিস?
কেমন আছিস?
 


( ডেডিকেটেট টু : ধাপ সাতগাড়া বা.মু.ম.কা. মাদ্রাসা , দাখিল ২০১১ ব্যাচের সকল বন্ধুদের <3 )
অহংকার | তাছনীম বিন আহসান
অহংকার
 -- তাছনীম বিন আহসান
যখন আর কিছুই থাকবেনা
শুধু থাকবে পৃথিবী
আর থাকবো আমি,
যখন আর কিছুই থাকবেনা
বন্ধু তুই থাকিস
কিছুই চাইনা আমি!

যখন থাকবে শুধু একাকীত্ব
তুই দিস সঙ্গ
দিস ভালোবাসা,
যখন থাকবে শুধু নিরাশা
তুই ধরিস হাত
দিস অনেক ভরসা!

যখন আসবে কঠিন ঝড়
দিসনা হারাতে কভু
একটু দিস আশ্রয়,
যখন ভাসবো অকুল সাগরে
কাছে কাছে থাকিস
পাইনা যেন ভয়!

যখন করবোনা নিজেকেও বিশ্বাস
সব হারিয়েও শুধু
তোকেই চাইবো কাছে,
যখন আর কিছুই থাকবেনা
তবুও আমি জানবো
বন্ধু আমার আছে!

প্রিয় অনুরোধ | তাছনীম বিন আহসান
প্রিয় অনুরোধ
 -- তাছনীম বিন আহসান

তুমি পাখি হবে?
শুধু আমার সকালে,
ঘুম যেন ভাঙ্গে তোমার কন্ঠে মধুর গান শুনে,

তুমি ছায়া হবে?
শুধু আমার পথের পাশে,
ক্লান্ত আমায় শান্তি দেবে অনেক ভালোবেসে,

তুমি ফুল হবে?
সাঁঝের বেলা আমার আঙিনায়,
গন্ধে তোমার ভরিয়ে দেবে আমায় ভিষন মায়ায়,

তুমি ছবি হবে?
আমার মনের আকাশের নিহারীকায়,
রাতগুলো সব সাজিয়ে দেবে পরম মমতায়,

তুমি আমার হবে?
শুধু আমার মনের মাঝে,
থাকবে জরিয়ে রাত সকাল দুপুর এবং সাঁঝে,



বিপরীত আকর্ষণ | আনাস আহমাদ
বিপরীত আকর্ষণ
- আনাস আহমাদ

প্রথম আদম সৃষ্টি,প্রাণের সঞ্চারণ
অনুভূতি পাওয়ার পরে,
এক অস্পষ্ট শূন্যতা তাকে কষ্ট দিতে থাকে...
তখনও হাওয়ার সৃষ্টি হয়নি।
তিনি যানেন না কি চাচ্ছে মন তার,
কি পেলে তার এই শূন্যতা দুর হবে,
সে এক তীক্ষ্ম অজানা চাওয়া অস্থিরতা বিষাদ মুহূর্ত।

অতঃপর সে বিষাদ মুহূর্তের অবসান ঘটে,
তারি পাজরের এক বাঁকা হাড় হতে হাওয়ার সৃষ্টি
সুখের স্বর্গ সুখের অনুভূত হতে থাকে তার তবে।
এতো পূর্বকথা,তার পর কত সহস্র,হাজার বছর,
কত উত্তান-পতন কত ইতিহাস,কৌতহল,অনুসন্ধান,জিজ্ঞাসা,প্রশ্ন...
উত্তর সে তো একটাই "আকর্ষণ"।
একটি নর একটি নারী যখন থেকে বুঝতে শেখে,
যখন থেকে অনুভূতির পূর্ণতা পায়,
যখন থেকে লজ্জা তীব্র সারা জাগায়...
তখন থেকে এই শূন্যতা ডানা বাঁধে।
একে-অপরে চায় তার সৃষ্টিকর্ম,
তার অনুভূতি,
তার ভালোলাগা,
তার সাজসজ্জা,
তার চলন-ফেরন,
সুখ-দুঃখ,হাসি-কান্নার ভাব
প্রকাশের বিপরীত ব্যক্তিত্ব।
এ চাওয়া যে শুধু নরের তা নয়,
সমান তালে নারীর মনেও জাগ্রত হয়।
তবে তা কারো মুখে-কারো চোখে,
কারো ধীরে ঘটে কারো তীব্র-
কারো প্রসারিত কারো জড়সড়ো...
কারো চিত্রে-করো নীতিনিত্তে,
কারো মাঝে মাঝে কারো প্রতিপ্রহর,নিত্যে।
তবে এ চাওয়া,প্রকাশ অবস্থা নিয়ন্ত্রিত,
সৃষ্টিকর্তার দ্বারা নিয়ন্ত্রিত।
সীমালঙ্ঘনকারী ঘৃণিত,কঠিন অপরাধী সাব্যস্ত,
আর পালনকারী প্রশংসিত,সম্মানী উত্তম পুরুষ্কার প্রাপ্ত...
যার জীবন হতে ঝরবে দীপ্ত হীরা,মতি,
এ মহান প্রতিশ্রুতি দাতার চিরসত্য প্রতিশ্রুতি।।

টানা পোড়েন | এস কে সৈকত
টানা পোড়েন
- এস কে সৈকত
 
তারপরেও রাত আসে
দিনের পরে বুক ভাসে
সময় যেন উল্কা গতি
যাচ্চে বয়ে বাড়ছে ভীতি।
আমার আপন কেবা পর
ভাংলো কেরে হৃদয় ঘর
ছোঁবল দিয়ে রক্ত চোষে
স্বপ্ন গুলো ধুলোয় মেশে।
কাঁদছি কেন সব আছে
মানুষ লুকায় স্বপ্ন খাঁচে
দেখতে হলে চোখ লাগে
ভালো মানুষ খায় বাঘে।
আমি শুধুই রই আমি
হাতরে মরি নেই তুমি
কার আশাতে বাধি বুক
নষ্ট জীবন নাইরে সুখ।
আমার মতো মুক্ত প্রাণ
সজীবতার আসেছে বান
কোথায় গেলে পাবি বল
হারিয়ে যাবার নাইরে ছল।



আদিপ্রাণ | মাহিগঞ্জ সাহিত্য সংসদ

মোট দর্শন